English Version
আপডেট : ২৮ মে, ২০১৬ ১৬:০১

রাজাকার পুত্র যখন নৌকার মাঝি!

অনলাইন ডেস্ক
রাজাকার পুত্র যখন নৌকার মাঝি!

ফরিদপুরের সালথায় মানবতাবিরোধি অপরাধ মামলার আসামীর ছেলেকে আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়ায় আলোড়ন সৃষ্টি হয়েছে।এলাকাবাসীর অভিযোগ, সালথা উপজেলার আটঘর ইউনিয়নের লিয়াকত আলী খান ও তার পিতা গোলাম আলী খান পিস কমিটির নেতা ছিলেন। 

১৯৭১ সালের ১০ এপ্রিল রনকাইল গ্রামের মাঝিপাড়ায় তুষ্ট মাঝি ও অনিল মাঝিকে গুলি করে হত্যা করে লিয়াকত আলী খান। সেই ঘটনায় আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিহত তুষ্ট রাজবংসীর ছেলে নির্মল রাজবংসী এ বছরের ১৬ ফেব্রুয়ারী একটি মামলা দায়ের করে। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। 

 এদিকে, মনোনয়ন পেয়ে ইতিমধ্যে গনসংযোগ শুরু করেছেন লিয়াকত আলী খানের ছেলে চেয়ারম্যান প্রার্থী শহীদুল হাসান খান সোহাগ। পরিবারের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে তিনি জানান, অপরাধের তালিকায় তাদের পরিবারের কোন নাম নেই। আগামী ২৮শে মে এই ইউনিয়নে নির্বাচন হবার কথা রয়েছে।