English Version
আপডেট : ২৮ মে, ২০১৬ ১৫:০৭

কাঁচপুরে বিএনপির প্রার্থী ফজলুলের নির্বাচন বর্জন

অনলাইন ডেস্ক
কাঁচপুরে বিএনপির প্রার্থী ফজলুলের নির্বাচন বর্জন
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ফজলুল হক। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীকের মোশাররফ ওমরের লোকজনের বিরুদ্ধে ভোট কারচুপি ও কেন্দ্র দখলের অভিযোগ এনে শনিবার (২৮ মে) বেলা সাড়ে ১২টার দিকে তিনি ইউনিয়নের সব ভোটকেন্দ্র থেকে নিজের এজেন্টদের বের করে নিয়ে যান। পরে বিএনপি প্রার্থী ফজলুল হকের ছেলে সেলিম হক রুমি সাংবাদিকদের জানান, তার বাবা ভোট বর্জন করেছেন। এর অংশ হিসেবে  সব কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে নেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, নৌকা প্রতীকের লোকজন ভোটকেন্দ্র দখল করে ব্যাপক ভোট কারচুপি করছে। এর প্রতিবাদেই তার বাবা ভোট বর্জন করেছেন বলে জানান রুমি।