English Version
আপডেট : ২৬ মে, ২০১৬ ১৫:১৯

দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তারের আশঙ্কা করা হচ্ছে :মির্জা আব্বাস

অনলাইন ডেস্ক
দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তারের আশঙ্কা করা হচ্ছে :মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস হুশিয়ারী উচ্চারণ করে বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তারের পরিণাম ভাল হবে না।

বৃহস্পতিবার (২৬ মে) রাজধানীর নয়াপল্টনে অবস্থিত ভাসানী ভবনে মহানগর বিএনপির যৌথসভায় তিনি এ সব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, দেশনেত্রীকে গ্রেপ্তারের আশঙ্কা করা হচ্ছে, এমন খবর শোনা যাচ্ছে। তাকে গ্রেপ্তার করা খুব সহজ হবে না। দেশনেত্রীকে গ্রেপ্তার করার পরিণাম ভাল হবে না। দেশের মানুষ তা মেনে নেবে না।’