English Version
আপডেট : ২৫ মে, ২০১৬ ২০:০৫

বিএনপির বিরুদ্ধে ধর্মপ্রাণ মুসলমানদের ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান

অনলাইন ডেস্ক
বিএনপির বিরুদ্ধে ধর্মপ্রাণ মুসলমানদের ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান

মুসলিম বিশ্বের প্রধান শত্রু হিসেবে চিহ্নিত ইসরায়েলের সঙ্গে বৈঠক করায় বিএনপির বিরুদ্ধে সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানিয়েছের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে বুধবার (২৫ মে) দুপুরে আওয়ামী লীগের ২০তম সম্মেলনকে সফল করার লক্ষে অর্থ উপ-কমিটির এক সভা শেষে সংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ আহ্বান জানান।

মাহবুব উল আলম হানিফ বলেন, ধর্মের ব্যাপারে আমাদের অবস্থান পরিস্কার। বিএনপি নানান সময় নানান ধরনের মিথ্যাচার করে। এই সকল মিথ্যাচারের মধ্য দিয়ে তারা নিজেদের অপকর্মকে ঢাকতে চায়।

‘আওয়ামী লীগ ধর্মের ব্যাপারে নিজেদের অবস্থান পরিস্কার করছে না সুবিধা অনুযায়ী ধর্মের কথা বলে’ বিএনপি নেতা রুহুল কবির রিজভীর এমন অভিযোগ প্রসঙ্গে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘মুসলিম বিশ্বের প্রধান শত্রু হিসাবে চিহ্নিত ইসরায়েলের সাথে বিএনপির নেতারা বৈঠক করে তাদেরকে (ইসরায়েলকে) সব রকমের ব্যবসা-বাণিজ্যসহ সুযোগ সুবিধা দিয়ে ক্ষমতায় আসতে চায়। তাই আমি দেশের ধর্মপ্রাণ মুসলমানদের আহ্বান করেছি, ধর্মপ্রাণ মুসলমান এবং মুসলমানদের যে সকল সংগঠন আছে তারা ঐক্যবদ্ধ হয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলনে নামার জন্য।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, দলের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি। এর আগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লার সভাপতিত্বে অর্থ উপ-কমিটিন সাথে অন্যান্য উপ পরিষদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম প্রমুখ।