English Version
আপডেট : ২৫ মে, ২০১৬ ১৯:৫৫

দুর্যোগ সময়ে খালেদা এক ছটাক চাল দিতে পারেনি

অনলাইন ডেস্ক
দুর্যোগ সময়ে খালেদা এক ছটাক চাল দিতে পারেনি

দুর্যোগ ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেন, খালেদা জিয়া সরকার কখনও জনগণের মাঝে এক ছটাক চাল দিতে পারেনি। একমাত্র শেখ হাসিনা সরকারই জনগণের পাশে দাঁড়িয়ে বিভিন্ন জেলায় দুর্যোগ এ ক্ষতিগ্রস্থদের সাহায্য সহযোগিতা করেছে।

বুধবার (২৫ মে) দুপুরে তজুমদ্দিন উপজেলা পরিষদের আয়োজনে দুর্যোগ ব্যবস্থা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী ভোলা, বোরহানউদ্দিন, দৌলতখাঁন ও তজুমদ্দিন উপজেলার ক্ষতিগ্রস্থ এলাকার পরিদর্শন ও ক্ষতিগ্রস্থদের মাঝে চাল, টিন বিতরণ করেন।

এসময় আরও বক্তব্য রাখেন, তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান অহিদ উল্যাহ জসিম, ভোলা ৩ আসানের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের সহর্ধমীনি ফারজানা চৌধুরী শাওন, ভোলা ২ আসনের সাংসদ আলী আজম মুকুল প্রমুখ।