English Version
আপডেট : ১৬ মে, ২০১৬ ১৯:৫১

মিথ্যা অভিযোগে আসলামকে গ্রেপ্তার করেছে

অনলাইন ডেস্ক
মিথ্যা অভিযোগে আসলামকে গ্রেপ্তার করেছে

বিএনপি নেতা আসলাম চৌধুরীকে আওয়ামী লীগ সরকার মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আসলাম চৌধুরীকে সরকার ষড়যন্ত্রের শিকার বলে জানান তিনি।

সোমবার (১৬ মে) বিকেলে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে ভারতে বসে বাংলাদেশ সরকার উৎখাতের বৈঠকের যে অভিযোগ বিএনপি নেতা আসলাম চৌধুরীর বিরুদ্ধে আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। বিএনপি নেতা তার ব্যবসার প্রয়োজনেই বিভিন্ন দেশে ভ্রমণ করে থাকে।