English Version
আপডেট : ১৬ মে, ২০১৬ ১৯:২০

আসলামকে সাত দিনের রিমান্ড

অনলাইন ডেস্ক
আসলামকে সাত দিনের রিমান্ড
বাংলাদেশের সরকার উৎখাতে ইসরায়েলের সঙ্গে 'ষড়যন্ত্রে' জড়িত থাকার অভিযোগে গ্রেফতার বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন রিমান্ডে নেয়ার অনুমতি পেয়েছে পুলিশ।  
একইসঙ্গে বিএনপির এই নেতার ব্যক্তিগত সহকারী আসাদুজ্জামান মিয়ারও সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
সোমবার (১৬ মে) বিকেলে ঢাকা মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করে ৫৪ ধারায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার দেখিয়ে দুজনের ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক গোলাম রব্বানী। পরে শুনানি শেষে দুজনের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন মহানগর হাকিম শারাফুজ্জামান আনসারী। একইসঙ্গে তাদের জামিনের আবেদন নামঞ্জুর করা হয়।