English Version
আপডেট : ১৫ মে, ২০১৬ ২০:০০

আসলামকে আটক করেছে পুলিশ

অনলাইন ডেস্ক
আসলামকে আটক করেছে পুলিশ

ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রতিনিধের সঙ্গে বৈঠকসহ দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে আটক করেছে পুলিশ।

কুড়িল বিশ্বরোড এলাকা থেকে তাকে আটক করা হয়। তার একান্ত সচিব নুরুল ইসলাম মঞ্জু এ তথ্য নিশ্চিত করেন।

মঞ্জু’র বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির রোববার (১৫ মে) সন্ধ্যায় জানান, আসলামকে কুড়িল এলাকা থেকে আটক করা হয়েছে।

এর আগে রোববার সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার (সিএমপি) ইকবাল বাহার বলেন, তাকে (আসলাম) পেলে আটক করা হবে।

তিনি বলেন, আসলাম চৌধুরী ভারতে বসে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে বাংলাদেশ সরকার উৎখাতের বৈঠকের বেশ কিছু তথ্য-প্রমাণ আমাদের হাতে এসেছে। এ ব্যাপারে অনুসন্ধান করছি। ইতোমধ্যে আসলামসহ কয়েকজনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। স্থল, নৌ ও বিমানবন্দরে নিষেধাজ্ঞা জারি করে চিঠি দেওয়া হয়েছে। তাকে আটকের অভিযান অব্যাহত রয়েছে।