English Version
আপডেট : ১৫ মে, ২০১৬ ১৪:০৭

আসলাম চৌধুরীকে পেলেই গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
আসলাম চৌধুরীকে পেলেই গ্রেফতার
বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী

'বিএনপি নেতা আসলাম চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা রয়েছে। যখনই তাকে পাওয়া যাবে, তখনই গ্রেফতার করা হবে।' বলে জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ কমিশনার ইকবাল বাহার।   

আজ রোববার (১৫ মে) সিএমপি সদর দফতরে বিট পুলিশিং কার্যক্রম ও মিডিয়া সেন্টার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।    বিএনপির এই যুগ্ম মহাসচিবকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।   এ সময় চট্টগ্রাম মহানগরীর সব থানায় সিসি টিভি স্থাপনের কার্যক্রম উদ্বোধন করেন। একই সঙ্গে নগরীতে বসবাসকারীদের ডাটাবেজ সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করেন তিনি।    আগামী ৩১ আগস্টের মধ্যে নগরীর বসবাসকারীদের তথ্য সংগ্রহের কাজ শেষ করা হবে বলে তিনি জানান।   এছাড়া যানবাহনে সাংবাদিক, আইনজীবী, পুলিশ, ডাক্তার ইত্যাদি আলগা স্টিকার না লাগানোর জন্য আহ্বান জানান তিনি।