English Version
আপডেট : ১৫ মে, ২০১৬ ১২:২৫

জয়ের মিলিয়ন ডলার: খালেদার বিরুদ্ধে মানহানির মামলা

অনলাইন ডেস্ক
জয়ের মিলিয়ন ডলার: খালেদার বিরুদ্ধে মানহানির মামলা
খালেদা জিয়া জয়

প্রধানমন্ত্রীপুত্র এবং তার তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের অ্যাকাউন্টে ৩০০ মিলিয়ন ডলার সংক্রান্ত ‘মিথ্যা’ বক্তব্য দেয়ার অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একটি মানহানির মামলা করেছে জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী।

আজ রোববার (১৫ মে) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ মামলাটি দায়ের করেন এ বি সিদ্দিকী। 

আদালত সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে এ মামলাটির শুনানি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ১ মে শ্রমিক দিবসে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক দল আয়োজিত এক জনসভায় দেয়া বক্তব্যে জয়ের অ্যাকাউন্টে তিনশ মিলিয়ন ডলার আছে বলে অভিযোগ করেন খালেদা জিয়া। এ ঘটনায় জয়ের মানহানি হয়েছে অভিযোগ করে মামলাটি দায়ের করা হয়েছে।