English Version
আপডেট : ১৫ মে, ২০১৬ ১১:৩৩

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদার আবেদন খারিজ

ষ্টাফ রিপোর্টার
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদার আবেদন খারিজ
খালেদা জিয়া ফাইল ফটো

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রিভিশন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে এ মামলার কার্যক্রম যথারীতি চলবে।

আজ রোববার (১৫ মে) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০১০ সালের ৮ অগাস্ট ৫ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এ মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

এই মামলায় খালেদা জিয়া ছাড়া অপর আসামিরা হলেনÑ তার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএ-এর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।