English Version
আপডেট : ১৩ মে, ২০১৬ ১১:০৪

বজ্রপাতে প্রাণহানিতে খালেদা জিয়ার শোক

প্রেস বিজ্ঞপ্তি
বজ্রপাতে প্রাণহানিতে খালেদা জিয়ার শোক
খালেদা জিয়ার শোক- ফাইল ফটো।

সারাদেশে বজ্রপাতে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

বৃহস্পতিবার দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো শোকবার্তায় বেগম জিয়া নিহতদেরর রুহের মাগফিরাত কামনা ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান।   শোকবার্তায় বিএনপি চেয়ারপারসন বলেন, 'দেশব্যাপী বজ্রপাতে ৩৫ জন মানুষের প্রাণহানিতে তাদের স্বজনদের মতো আমিও গভীরভাবে ব্যথিত ও শোকাভিভূত। ষড়ঋতুর এই দেশে প্রবল বন্যা, ঘূর্ণিঝড় ও বজ্রপাতসহ নানা বড় বড় প্রাকৃতিক দূর্যোগ এ দেশের মানুষ চরম ধৈর্য ও সাহসিকতার সঙ্গে মোকাবেলা করে থাকে।'   তিনি আরো বলেন, 'আজ (বৃহস্পতিবার) সারাদেশে বজ্রপাতে দেশের ৩৫ জন মানুষ প্রাণ হারিয়েছে। এই ৩৫ জন মানুষের অকাল মৃত্যুতে শোক জানানোর ভাষা নেই। আমি বজ্রপাতে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।'