English Version
আপডেট : ১৩ মে, ২০১৬ ০২:৩৯

বিএনপির স্থগিত সংবাদ সম্মেলন আজ

ষ্টাফ রিপোর্টার
বিএনপির স্থগিত সংবাদ সম্মেলন আজ

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপি এক জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় নয়াপলটনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সংবাদ সম্মেলনে দলের পক্ষে বক্তব্য দিবেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি জানিয়েছেন দলটির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

এ সংবাদ সম্মেলনটি গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণ দেখিয়ে তা বন্ধ রাখা হয়েছিল।