English Version
আপডেট : ১৩ মে, ২০১৬ ০১:৫৬

নিজামী ইস্যুতে ঢাকা থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল তুরস্ক

অনলাইন ডেস্ক
নিজামী ইস্যুতে ঢাকা থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল তুরস্ক
তুরস্কে প্রতিবাদ ও গায়েবানা জানাজা

জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের প্রতিবাদ জানানোর পর ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত প্রস্তুাহার করে নিল তুরস্ক সরকার। 

বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা আনাতোয়া এ খবর জানিয়েছে।

ঢাকায় তুর্কি রাষ্ট্রদূত দেভ্রিম অজতুর্ক আজই দেশে ফিরবেন বলে জানিয়েছে আনাতোলিয়া।

গত মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করা হয়। এরআগে তুরস্কের প্রেসিডেন্ট নিজামীর ফাঁসি বন্ধ করার জন্য রাষ্ট্রপতি এড. আব্দুল হামিদকে ফোন দেন।

পাকিস্তান সরকারও এই ফাঁসির তীব্র প্রতিবাদ জানিয়েছে। এমনকি তারা পার্লামেন্টে নিন্দাপ্রস্তাব পর্যন্ত এনেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনারকে তলবও করেছে বলে কিছু গণমাধ্যমের খবরে দাবি জানানো হয়েছে।

তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ও নিজামীর ফাঁসির তীব্র নিন্দা জানিয়ে বলেছে, নিজামীকে এ ধরনের শাস্তি দেয়া অন্যায়। সূত্র : এএফপি