English Version
আপডেট : ১১ মে, ২০১৬ ১৮:৫৯

জামায়াত নিষিদ্ধ সময়ের ব্যাপার

অনলাইন ডেস্ক
জামায়াত নিষিদ্ধ সময়ের ব্যাপার
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, জামায়াত নিষিদ্ধ এখন সময়ের ব্যাপার মাত্র। এটা একার বিষয় নয়, এর বিচার জনতার আদালতে হবে বলে মন্তব্য করেন। 
 
বুধবার (১১ মে) সচিবালয়ে এক ব্রিফিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
 
বাণিজ্যমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৫ বছর পর হলেও জাতি কলঙ্কমুক্ত হয়েছে। তাই যুদ্ধাপরাধীর বিচারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জাতি কৃতজ্ঞ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে বড় দুটি রাজনৈতিক অর্জন হলো বঙ্গবন্ধু হত্যার বিচার ও যুদ্ধাপরাধীদের বিচার, যা অন্য কারো পক্ষে সম্ভব ছিল না।