English Version
আপডেট : ১১ মে, ২০১৬ ১১:৫৫

নিজামীর দাফন সম্পন্ন

পাবনা প্রতিনিধি:
নিজামীর দাফন সম্পন্ন

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর দাফন সম্পন্ন হয়েছে। জানাজার নামাজ পড়ান মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিম মোমিন।

বুধবার ভোরে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে নিজামীর লাশবাহী অ্যাম্বুলেন্সে তার গ্রামের বাড়ি পাবনায় সাঁথিয়া উপজেলার মনমথপুর গ্রামে পৌঁছে। 

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে লাশ হস্তান্তর করা হয়। এরপর বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে ৬.৫৩ মিনিটে জানাজার নামাজ পড়ান মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিম মোমিন। এরপর মনমথপুর গোরস্থানে নিজামীর বাবা-মায়ের পাশেই তাকে দাফন করা হয়। 

এসময় পুরো এলাকা বিজিবি র‌্যাব পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন উপস্থিত ছিলেন। আইন শৃঙ্খলা বাহিনী ঘিরে রাখে। যে কোন নাশকতা মূলক পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুতি ছিল আইন-শৃঙ্খলা বাহিনী।