English Version
আপডেট : ১০ মে, ২০১৬ ২৩:১৩

বুধবার বিএনপির জরুরি সংবাদ সম্মেলন

প্রেস বিজ্ঞপ্তি
বুধবার বিএনপির জরুরি সংবাদ সম্মেলন

দেশের চলমান পরিস্থিতি তুলে ধরতে সংবাদ সম্মেলনে আহ্বান করেছে বিএনপি। 

আগামীকাল বুধবার সকাল সাড়ে ১০টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন শুরু হবে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।

সোমবার রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে সংবাদ সম্মেলনে জানোনা হবে বলে জানা গেছে।