English Version
আপডেট : ৯ মে, ২০১৬ ১৩:৪০

বাংলাদেশে মুক্ত মতের সুযোগ নাই

ষ্টাফ রিপোর্টার
বাংলাদেশে মুক্ত মতের সুযোগ নাই

বাংলাদেশে অধিকার ও মুক্ত মতের সুযোগ নাই বলে অভিযোগ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর মুক্ত মত ও অধিকার নিয়ে ভাবতেন। বাংলাদেশে মুক্ত মত ও অধিকার নিয়ে কথা বললেই তার উপর নির্যাতন নেমে আসে। তাই রবীন্দ্রনাথকে নিয়ে নতুন করে ভাবার সময় এসছে। 

আজ সোমবার (৯) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বিশ্বকবির জন্মবার্ষিকী উপলক্ষে “স্বাধীনতার চেতনায় রবীন্দ্রনাথ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।  আলোচনা সভার আয়োজন করে সাংবিধানিক অধিকার ফোরাম।   আমির খসরু মাহমুদ বলেন, বাংলাদেশ মুক্তবাক, মুক্ত চিন্তা থেকে অনেক দূরে সরে গেছে। মুক্তমন ও মতের কোন সুযোগ নেই। মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না। দেশ জাতি নিয়ে মুক্ত চিন্তা করেছেন রবীন্দ্রনাথ। যুদ্ধ মানুষ ও জাতিকে কোথায় নিয়ে যেতে পারে তা লিখেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর বাঙ্গালী জাতিকে শুধু ভারত বর্ষে নয় সারা পৃথিবীতে বাঙ্গালীকে পরিচিত করেছেন।    সাবেক সচিব সৈয়দ মার্গুব মোর্শেদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, পশ্চিমবঙ্গের বিশিষ্ট বুদ্ধিজীবী ও নাট্যকার কাবেরী বসু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ কামাল প্রমুখ। আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবিধানিক অধিকার ফোরামের সাধারণ সম্পাদক সুরঞ্জন ঘোষ।