English Version
আপডেট : ৯ মে, ২০১৬ ১১:৫৬

আত্মসমর্পণের পর জামিন পেলেন ফখরুল

অনলাইন ডেস্ক
আত্মসমর্পণের পর জামিন পেলেন ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরকে পল্টন থানার নাশকতার মামলায় জামিন দিয়েছেন আদালত।

আজ সোমবার (৯ মে) ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেনের আদালতে আইনজীবী সানাউল্লাহ মিয়া ও জয়নুল আবেদীন মেজবার মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করে মির্জা ফখরুল। আদালত শুনানি শেষে তার জামিন আবেদন মঞ্জুর করেন।

উল্লেখ্য, এ মামলার চার্জশিট আসা পর্যন্ত তিনি হাইকোর্টে জামিনে ছিলেন। চার্জশিট আসার পর তিনি সোমবার নতুন করে জামিন নেন।