English Version
আপডেট : ৮ মে, ২০১৬ ২৩:৫৮

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক কাল

ষ্টাফ রিপোর্টার
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক কাল
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক। ফাইল ফটো

আগামীকাল সোমবার বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।   আজ রাত সাড়ে ৮টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।   দলীয় সূত্র জানায়, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, দলের কমিটি গঠন ও কোন্দল নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে।   গত ১৯ মার্চ বিএনপির জাতীয় কাউন্সিলের পর এই প্রথম দলের নীতি নির্ধারকদের সঙ্গে বসছেন খালেদা জিয়া।