English Version
আপডেট : ৮ মে, ২০১৬ ০৯:০৭

জামায়াতের ডাকা হরতাল চলছে

ষ্টাফ রিপোর্টার
জামায়াতের ডাকা হরতাল চলছে
হরতাল চলছে

ঢাকা: জামায়াতে ইসলামীর আমির ও সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামীর রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখাকে সরকারি ষড়যন্ত্র আখ্যা দিয়ে এর প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে জামায়াতের ডাকা দেশব্যাপী ২৪ ঘণ্টার হরতাল চলছে।

আজ রোববার (৮মে) সকাল ৬ টা থেকে শুরু হওয়া এ হরতাল চলবে আগামীকাল সোমবার সকাল ৬ টা পর্যন্ত।

বৃহস্পতিবার মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নিজামীর রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহালের আদেশ দেওয়ার পরই জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান হরতালসহ ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেন।

হরতাল সর্বাত্মকভাবে সফল করার জন্য দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।

এদিকে এই রির্পোট লেখা পর্যন্ত রাজধানীরসহ সারাদেশের কোথাও হরতালের সমর্থনে কোন মিছিল বা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবির টহল জোরদার করা হয়েছে।