English Version
আপডেট : ৭ মে, ২০১৬ ১৬:৫৫

চৌদ্দগ্রামের ১১ ইউপি নির্বাচন বর্জন বিএনপির

অনলাইন ডেস্ক
চৌদ্দগ্রামের ১১ ইউপি নির্বাচন বর্জন বিএনপির

চৌদ্দগ্রামের ১১ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন বর্জন করেছে উপজেলা বিএনপি। ভোটের আগের রাতেই নৌকায় সিল মারা ও ধানের শীষের এজেন্টদের জোরপূর্বক বের করে দেওয়ার অভিযোগ এনে তারা নির্বাচন বর্জন করেন। এবং সরকারের কাছে এই ১১ ইউপিতে পুনঃনির্বাচনের দাবি জানান।

চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি কার্যালয়ে শনিবার (৭ মে) দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি জিএম তাহের পলাশী এসব ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন— উপজেলা বিএনপির সেক্রেটারি সাজেদুর রহমান মোল্লা হিরণ, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম, পৌর বিএনপির সেক্রেটারি প্রভাষক এয়াকুব আলী, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক হাসান শাহরিয়ার খাঁ, ধানের শীষ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আলকরা ইউনিয়নের আনম সলিমুল্লাহ টিপু, কনকাপৈত ইউনিয়নের গাজী কবির, গুনবতী ইউনিয়নের রফিকুল ইসলাম চৌধুরী, জগন্নাথদীঘি ইউনিয়নের আবদুল হালিম, উজিরপুর ইউনিয়নের আবদুল সোবহান, কালিকাপুরের আখতারুজ্জামান বাবুল, শুভপুরের আবদুল কুদ্দুস মজুমদার, বাতিসা ইউনিয়নে মনির হোসেন, মুন্সিরহাট ইউনিয়নের জিয়াউর রহমান, ঘোলপাশা ইউনিয়নের আশরাফুল ইসলাম ইমরান, চিওড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ জালাল প্রমুখ।

সংবাদ সম্মেলনে নৌকায় সিল মারার কয়েকটি ব্যালট পেপারও দেখান বিএনপি নেতারা।