English Version
আপডেট : ৬ মে, ২০১৬ ১৪:৫১

বিচারপতি মাহফুজুরের মৃত্যুতে ফখরুলের শোক

নিজস্ব প্রতিবেদক
বিচারপতি মাহফুজুরের মৃত্যুতে ফখরুলের শোক

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ও সাবেক নির্বাচন কমিশনার মাহফুজুর রহমানের (৮০) মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোকসহ দুঃখ প্রকাশ করেছেন।

শুক্রবার (৬ মে) সংবাদ মাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, মাহফুজুর রহমান একজন খ্যাতিমান আইন বিশেষজ্ঞ ও বিচারপতি হিসেবে বিচার বিভাগের সুনাম ও মর্যাদা অক্ষুণ্ন রাখতে নিরলসভাবে কাজ করে গেছেন।

তাঁর মতো একজন স্বনামধন্য বিচারপতিকে হারিয়ে গোটা জাতি শোকাভিভূত। তাঁর মৃত্যুতে দেশবাসীর মতো আমিও গভীরভাবে মর্মাহত।

মাহফুজুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তাঁর শোকাহত পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানিয়েছেন ফখরুল।

মাহফুজুর রহমান বৃহস্পতিবার (৫ মে) রাজধানীর মোহাম্মদপুরের বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।