English Version
আপডেট : ৬ মে, ২০১৬ ১৪:৪৫

নাশকতার মামলায় জামায়াত-শিবিরের ১৫ কর্মী আটক

অনলাইন ডেস্ক
নাশকতার মামলায় জামায়াত-শিবিরের ১৫ কর্মী আটক

জেলায় ভাঙচুর, নাশকতা ও অগ্নিসংযোগ মামলার আসামি বগুড়া পৌরসভার ২১ নং ওয়ার্ড কাউন্সিলর জামায়াত নেতা রুহুল কুদ্দুস দুলুসহ (৫৫) জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।   শুক্রবার (৬ মে) ভোরে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।   দুপুর পৌনে ১২টায় জেলার মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি, বি-সার্কেল) গাজিউর রহমান জানান, আটক জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বিভিন্ন থানায় দায়েরকৃত ভাঙাচুর, নাশকতা ও অগ্নিসংযোগ মামলার আসামি।