English Version
আপডেট : ৫ মে, ২০১৬ ১৩:৫৯

রাজধানীর বিভিন্ন স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল

ষ্টাফ রিপোর্টার
রাজধানীর বিভিন্ন স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল

 

ঢাকা: জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড বহাল রাখার প্রতিবাদে রাজধানীর উত্তরাসহ বিভিন্ন স্থানে জামায়াত-শিবির নেতাকর্মীরা তাৎক্ষণিক বিক্ষোভ করেছে।  

বৃহস্পতিবার বেলা ১২ টায় হাউজ বিল্ডিং এলাকায় তারা এ বিক্ষোভ করে।

জামায়াতের উত্তরা জোন পরিচালক ইবনে কারিম আহম্মেদের নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা আবু উমারসহ উত্তরা জোনের সকল থানার আমির-সেক্রেটারি ও অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে বেলা সাড়ে ১২ টায় রাজধানীর উত্তর বাড্ডায়ও জামায়াত বিক্ষোভ মিছিল করেছে। মিছিলে অংশ নিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ড. রেজাউল করিমের নেতৃত্বে বিক্ষোভে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত নেতা সালাহউদ্দিন, নেয়ামুল করিম, সাইফুল ইসলাম, ড. আহসান হাবিব ও জিল্লুর রহমান প্রমুখ।

এছাড়া বিক্ষোভ মিছিল হয়েছে, তেজগাঁও লাভ রোড, মিরপুর বেড়িবাধ এলাকা ও মোহাম্মদপুর হাউজিয়ের ৪নং রোডে। এছাড়াও নিজামীর নিজ জেলা পাবনায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াত-শিবির নেতাকর্মীরা।