English Version
আপডেট : ৫ মে, ২০১৬ ১৩:৩১
নিজামীর ফাঁসির আদেশ

রোববার সারাদেশে জামায়াতের হরতাল

ষ্টাফ রিপোর্টার
রোববার সারাদেশে জামায়াতের হরতাল

জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর করা রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখাকে সরকারি ষড়যন্ত্র আখ্যা দিয়ে এর প্রতিবাদে আগামী রোববার সকাল থেকে দেশব্যাপী ২৪ ঘণ্টার হরতালসহ ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।

আজ বৃহস্পতিবার (৫ মে) নিজামীর রিভিউ আবেদন খারিজ হওয়ার পর পরই এ কর্মসূচি ঘোষণা করে জামায়াতে ইসলামী।

হরতাল ছাড়াও ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে শুক্রবার দোয়া ও শনিবার দেশব্যাপী বিক্ষোভ।