English Version
আপডেট : ৫ মে, ২০১৬ ১১:৩১

যুব মহিলা লীগের মিলাদ মাহফিল

প্রেস বিজ্ঞপ্তি
যুব মহিলা লীগের মিলাদ মাহফিল

যুব মহিলা লীগের দপ্তর সম্পাদক সৈয়দা নুরুন্নাহার লাভলীর মৃত্যুতে বাংলাদেশ যুব মহিলা লীগের উদ্যোগে এক স্মরণ সভা, মিলাদ ও দোয়া মাহফিল আজ বৃহস্পতিবার বাদ আছর আওয়ামী লীগ সভাপতির শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

বুধবার যুব মহিলা লীগ সহ-দপ্তর সম্পাদক বীনা চৌধুরী পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উক্ত স্মরণ সভা, মিলাদ ও দোয়া মাহফিলে যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল উপস্থিত থাকবেন। স্মরণ সভা, মিলাদ ও দোয়া মাহফিলে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দও উপস্থিত থাকবেন।