English Version
আপডেট : ৫ মে, ২০১৬ ০৯:৪৫

আজও আদালতে যাচ্ছেন না খালেদা জিয়া

ষ্টাফ রিপোর্টার
আজও আদালতে যাচ্ছেন না খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফাইল ফটো।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আজ আদালতে যাচ্ছেন না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেছেন, শারীরিক অসুস্থতার কারণে তিনি আজ বৃহস্পতিবার আদালতে যেতে পারবেন না।

গত ১৭ এপ্রিল জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার নিজের সমর্থনে আদালতে বক্তব্য দেয়ার কথা ছিল; কিন্তু ওই দিন খালেদা জিয়ার প থেকে এ মামলায় পুলিশের কেস ডায়েরি (সিডি) তলব এবং তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক হারুন-অর-রশীদকে আবারো জেরা করার আবেদন খারিজ করে দেন আদালত। 

২৫ এপ্রিল পরবর্তী দিন ধার্য করা হয়। ওই দিন সময় প্রার্থনা করেন খালেদা জিয়ার আইনজীবীরা। পরে আদালত ৫ মে শুনানির দিন ধার্য করেন। বকশীবাজারের বিশেষ আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে এ দু’টি মামলার কার্যক্রম চলছে।