English Version
আপডেট : ৪ মে, ২০১৬ ১৩:৪১

ওসমান ফারুকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ

ষ্টাফ রিপোর্টার
ওসমান ফারুকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ
সাবেক শিক্ষামন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. ওসমান ফারুক

সাবেক শিক্ষামন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. ওসমান ফারুকের নামে একাত্তরের স্বাধীনতাযুদ্ধে সংঘটিত হত্যা, গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন তদন্ত সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা সানাউল হক মিয়া।

বুধবার (মে ০৪) রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য নিশ্চিত করেন আইসিটি’র তদন্ত সংস্থার প্রধান আব্দুল হান্নান খান ও জৈষ্ঠ্য সমন্বয়ক সানাউল হক।   মানবতাবিরোধী অপরাধ মামলায় ময়মনসিংহের ৮ জন ও পটুয়াখালীর ৫ জনের বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত করেছে তদন্তকারী সংস্থা।   এরমধ্যে পটুয়াখালীর ৫ জন হলেন- এছা হক শিকদার, আব্দুল গনি, মোহাম্মদ আউয়াল, মোহাম্মদ আব্দুস সাত্তার, সোলায়মান মৃধা। তাদের বিরুদ্ধে একাত্তরের মুক্তিযুদ্ধে হত্যা নির্যাতনসহ মোট ১৬টি মানবতা বিরোধী অভিযোগ আনা হয়েছে।  তারা সবাই তৎকালীন পটুয়াখালী জেলা মুসলিম লীগ ও জামায়াতের সদস্য ছিলেন।