English Version
আপডেট : ৪ মে, ২০১৬ ০২:০৯

আ.লীগের গঠনতন্ত্র উপ-কমিটির সভা আজ

প্রেস বিজ্ঞপ্তি
আ.লীগের গঠনতন্ত্র উপ-কমিটির সভা আজ

আগামী ১০ ও ১১ জুলাই আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনকে সফল করার লক্ষে গঠনতন্ত্র উপ-কমিটির সভার আহ্বান করা হয়েছে। আজ বুধবার (৪ মে) দুপুর ৩টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে গঠনতন্ত্র উপ-কমিটির এক সভা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার দলের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় সভাপতিত্ব করবেন গঠনতন্ত্র উপ-কমিটির আহ্বায়ক, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি।

উক্ত সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য গঠনতন্ত্র উপ-কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট আফজাল হোসেন বিনীত অনুরোধ জানিয়েছেন।