English Version
আপডেট : ৩ মে, ২০১৬ ২৩:৪০

‘মানুষ কথা বলতে ভয় পাচ্ছে’

ষ্টাফ রিপোর্টার
‘মানুষ কথা বলতে ভয় পাচ্ছে’

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও মানবাধিকার নেত্রী সুলতানা কামাল বলেছেন, ‘মানুষ কথা বলতে যে ভয় পাচ্ছে-সেটা অস্বীকার করতে পারব না।’ আজ মঙ্গলবার (৩ মে) রাজধানীতে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সুলতানা কামাল এ কথা বলেন।

সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের আয়োজক ইউনেসকো বাংলাদেশ, ম্যাস লাইন মিডিয়া সেন্টার ও ইনস্টিটিউট অব কমিউনিকেশনস স্টাডিজ।

সুলতানা কামাল বলেন, ‘গণতান্ত্রিক চর্চার যে ঘাটতি রয়েছে। কথা বলতে বা মত প্রকাশ করতে না পারা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। সবকিছুই যে সরকার করে দেবে, তা নয়। নাগরিকদেরও দায়িত্ব আছে। সেটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান তথ্য কমিশনার গোলাম রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিল্ম ও মিডিয়া স্টাডিজ বিভাগের চেয়ারম্যান শফিউল আলম ভূঁইয়া।