English Version
আপডেট : ৩ মে, ২০১৬ ১১:২৭

বিকালে আ.লীগের সংবাদ সম্মেলন

প্রেস বিজ্ঞপ্তি
বিকালে আ.লীগের সংবাদ সম্মেলন

প্রধানমন্ত্রী পুত্র সজিব ওয়াজেদ জয়কে নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ বিএনপি নেতাদের লাগাতার মিথ্যাচারের জবাবে বিকালে জরুরী সংবাদ সম্মেলন করবে আওয়ামী লীগ।

আজ মঙ্গলবার (৩ মে) বিকাল সাড়ে ৩টায় আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য রাখবেন আ.লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

সকালে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।