English Version
আপডেট : ৩ মে, ২০১৬ ০১:০৫

আজ আ.লীগের খাদ্য উপ-কমিটির সভা

অনলাইন ডেস্ক
আজ আ.লীগের খাদ্য উপ-কমিটির সভা

আগামী ১০ ও ১১ জুলাই আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনকে সামনে রেখে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ধানমন্ডির প্রিয়াকাং কমিউনিটি সেন্টারে খাদ্য উপ-কমিটির এক সভা অনুষ্ঠিত হবে।

সোমবার (২ মে) দলটির দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

সভায় সভাপতিত্ব করবেন খাদ্য উপ-কমিটির আহ্বায়ক, দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম।

সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য খাদ্য উপ-কমিটির সদস্য সচিব ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছেন।