English Version
আপডেট : ১ মে, ২০১৬ ১৮:১১

‘আওয়ামী লীগকে মানুষ বিশ্বাস করে না’

ষ্টাফ রিপোর্টার
‘আওয়ামী লীগকে মানুষ বিশ্বাস করে না’

মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন আওয়ামী লীগকে মানুষ বিশ্বাস করে না। তারা যত উন্নয়ন করে তার চেয়ে বেশি চুরি করে। তিনি বলেন, তারা বাংলাদেশকে মনে তাদের পৈত্রিক সম্পত্তি। তারা বাংলাদেশের বিভিন্ন জায়গা দখলবাজি করছে। আর মানুষ আওয়ামী লীগকে বিশ্বাস করে না বলেই ক্ষমতায় থেকেই তারা নির্বাচন করতে চায়।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয়তাবাদী শ্রমিকদলের সমাবেশে প্রধান অতিথির ভাষণে এই কথা বলেন তিনি।

খালেদা জিয়া বলেন, নিজ দলীয় লোক ছাড়া এই সরকারের কাছে কারো কোনো অধিকার নেই। অধিকার আদায় করে নিতে তাই সকলের আন্দোলন করতে হবে।

তিনি বলেন, রানা প্লাজায় নিহত-আহত শ্রমিকদের জন্য বহু টাকা উঠানো হয়। কিন্তু সেই টাকা শ্রমিকরা পাইনি। সে সব টাকা গেলো কই?

মহান মে দিবসে বিশ্বের শ্রমজীবী মানুষকে অভিনন্দন জানিয়ে খালেদা জিয়া বলেছেন, মে দিবস রক্ত দিয়ে অধিকার আদায়ের ইতিহাস। তাই মে দিবসের শিক্ষা নিয়ে আমাদের অধিকার আদায় করতে হবে।

এ জন্য বর্তমান ‘অবৈধ’ সরকারের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি।