English Version
আপডেট : ১ মে, ২০১৬ ১৫:১২

সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিকদলের সমাবেশ শুরু

ষ্টাফ রিপোর্টার
সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিকদলের সমাবেশ শুরু

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয়তাবাদী শ্রমিক দলের মে দিবসের সমাবেশ শুরু হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

আজ রোববার (১ মে) বেলা দেড়টার পর সমাবেশ শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন ওলামা দলের সাধারণ সম্পাদক নেসারুল হক।  

এদিকে দুপুর থেকেই ঢাকাসহ এর আশপাশের এলাকা থেকে নেতাকর্মীরা বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন নিয়ে সমাবেশস্থলে হাজির হচ্ছেন। বেলা তিনটার পর খালেদা জিয়া সমাবেশস্থলে উপস্থিত হবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করছেন শ্রমিকদল সভাপতি আনোয়ার হোসেন।