English Version
আপডেট : ১ মে, ২০১৬ ১৩:০৬

শ্রমিকদলের সমাবেশে উৎসবের আমেজ

ষ্টাফ রিপোর্টার
শ্রমিকদলের সমাবেশে উৎসবের আমেজ
বিএনপির সমাবেশ

মে দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক দলের মহাসমাবেশকে কেন্দ্র করে ইতোমধ্যেই কানায় কানায় পূর্ণ হয়েগেছে। শ্রমিকদলের নেতাকর্মীদের আগমনে শাহবাগ, টিএসসি, হাইকোর্ট, মৎসভবন সহ পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।

আজ রোববার বেলা দুইটার সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তর‌্য রাখবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এছাড়াও বক্তব্য রাখবেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সমাবেশে উপস্থিত শ্রমিক দলের নেতাকর্মীদের হাতে খালেদা জিয়া ও তারেক রহমানের প্লাকার্ড শোভা পাচ্ছে। মঞ্চে অবস্থান করছেন শ্রমিক দলের নেতারা।  

এদিকে শ্রমিক দলের সমাবেশকে কেন্দ্র করে নগরজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজটের। শাহবাগের রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়েগেছে। এই পথ ব্যবহারকারী যানবাহনে মৎসভবন কাকরাইল হয়ে রূপসী বাংলা হোটেলে সামনে দিয়ে যেতে দেখা যাচ্ছে। 

এদিকে ২৪টি শর্তে পুলিশ সমাবেশের অনুমতি দিয়েছে। সন্ধ্যার আগেই এই সমাবেশ শেষ করতে হবে। সমাবেশে ব্যাপক লোক সমাগম করতে চায় বিএনপি। ইতোমধ্যে দলটির ঢাকা মহানগরের আহ্বায়ক মির্জা আব্বাস ঘোষণা দিয়েছেন, এই সমাবেশ হবে স্মরণকালের বৃহত্তম।

গতকাল শনিবার সমাবেশের মঞ্চ প্রস্তুতির কাজ দেখতে যান বিএনপির জ্যেষ্ঠ নেতা আবদুল্লাহ আল নোমান, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন।  

এক বিজ্ঞপ্তিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ শ্রমজীবীদের যথাসময়ে সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।