English Version
আপডেট : ১ মে, ২০১৬ ১১:১৭

জয় হত্যারচেষ্টা সম্পর্কে কিছুই জানেন না মাহমুদুর রহমান

অনলাইন ডেস্ক
জয় হত্যারচেষ্টা সম্পর্কে কিছুই জানেন না মাহমুদুর রহমান
মাহমুদুর রহমান ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তাঁর তথ্য ও যোগাযোগ উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ ও হত্যার পরিকল্পনার বিষয়ে নিজের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে থাকা দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। তিনি এবিষয়ে কিছুই জানেন বলে ডিবি কর্মকর্তাদের জানিয়েছেন।

এছাড়া প্রবীণ সাংবাদিক শফিক রেহমানের সঙ্গে তার কোনো বৈঠক হয়নি বলেও জানান তিনি। শনিবার রাতে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তার সূত্রে এসব তথ্য জানা গেছে।

উল্লেখ্য, শুক্রবার দুপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে মাহমুদুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় ডিবি কার্যালয়ে আনা হয়।

১৮ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা ষড়যন্ত্র মামলায় শ্যোন অ্যারেস্ট দেখিয়ে মাহমুদুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়।

এরপর ২৫ এপ্রিল ঢাকা মহানগর হাকিম গোলাম নবী শুনানি শেষে মাহমুদুর রহমানকে গোয়েন্দা হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।