English Version
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৬ ১২:০২

শ্রমিক মহাসমাবেশের অনুমতি পেলো বিএনপি

শ্রমিক মহাসমাবেশের অনুমতি পেলো বিএনপি
খালেদা জিয়া-ফাইল ফটো।

মহান মে দিবস উপলক্ষ্যে সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক মহা সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভী আহমেদ একথা জানান।

এরআগে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস এক যৌথ সভায় সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশ করার ঘোষণা দেন।  সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

তিনি বলেন এই সমাবেশ হবে সর্বকালের বৃহৎ সমাবেশ। তিনি ঢাকার প্রতিটি থানা ও ওয়ার্ডের নেতা কর্মীদের মহাসমাবেশে উপস্থিত থাকার আহ্বান জানান।