English Version
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৬ ১১:৩১

জাগপার কনভেনশনে প্রধান অতিথি খালেদা

ষ্টাফ রিপোর্টার
জাগপার কনভেনশনে প্রধান অতিথি খালেদা

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় কনভেনশনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন ২০ দলীয় জোটনেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

আগামীকাল শনিবার বিকেল ৩টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ কনভেনশন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার রাতে চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।