English Version
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৬ ০২:১৩

রাজনৈতিক চাপে ফখরুল : মহাসমাবেশ ফেলে সিঙ্গাপুরে

নিজস্ব প্রতিবেদক
রাজনৈতিক চাপে ফখরুল : মহাসমাবেশ ফেলে সিঙ্গাপুরে

দেশ ছেড়েছেন বিএনপির সদ্য ভারমুক্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর অবর্তমানে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের প্রত্যয়নপত্র দেবেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব মোহম্মদ শাহজাহান। আর নয়া পল্টনে গতানুগতিক অনর্থক রাজনৈতিক প্যাঁচালে থাকবেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। কোথায় গেলেন মির্জা ফখরুল? তিনি জটিল একটি সহ বড় ধরণের রোগে ভুগছেন। এই সেদিনেও সিঙ্গাপুরেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

কিন্তু হঠাত করে ব্যাংকক কেন- এমন অনুসন্ধানে নতুন তথ্য বের না হয়ে এলেও নিশ্চিত হওয়া গেছে, এবার সঙ্গী করেছেন তাঁর স্ত্রীকেও। মির্জা সাহেব তাঁর স্ত্রী রাহাত আরাকে নিয়ে ঠিক এই সময়ে কেন দেশের বাইরে গেলেন? যেখানে দল থেকে বলা হচ্ছে, আসন্ন ১ মে’র মহাসমাবেশে বিএনপি স্মরণকালের সেরা বড় সমাবেশ করবে। আবার ৩০ এপ্রিল বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ারও জাগপা’র প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দেয়ার কথা। তবে কি রাজনৈতিক চাপে আছেন মির্জা? শফিক রেহমানের সেই তিনজনাই বা কারা? মির্জা সাহেব কি চিকিৎসার জন্যই, না অন্য কিছু এড়াতে ঠিক এই মুহূর্তে দেশ ছাড়ছেন- এমন প্রশ্ন খোদ দলের নেতাকর্মীদের।

এদিকে চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুর ১২টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ০০৮৮ ফ্লাইটে তিনি ব্যাংককের উদ্দেশ্যে রওয়ানা দেন। সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগম রয়েছেন। 

জানা যায়, ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে হার্টের চিকিৎসা করাবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চিকিৎসা শেষে দ্রুতই দেশে ফিরবেন তিনি। এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অনুপস্থিতিতে‌ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের প্রত্যয়নপত্র দেবেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব মোহম্মদ শাহজাহান। বুধবার (২৭ এপ্রিল) তাকে বিএনপির প্রত্যয়নকারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে ফেরার আগ পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন তিনি।

অন্যদিকে দলের নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, ব্যাংককে দেশীয় এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠকে বস্তে যাচ্ছেন তিনি। আগামী দিনে বিএনপি কি পদ্ধতিতে নেতৃত্বের প্রশ্নে এগুবে তেমন রূপরেখার সমীকরণে মির্জা ফখরুল ব্যাংকক গেছেন।

অপরদিকে আরেকটি অংশের দাবী, মির্জা ফখরুল বিএনপির সাম্প্রতিক ষড়যন্ত্রমূলক চিন্তায় নিজের নামকে জড়িয়ে ফেলেছেন। এমন কিছুতে শারীরিক নানাবিধ সমস্যার মধ্যে থাকা মির্জা ফখরুল নতুন করে চাপ নিতে চান না। নিজের সবচেয়ে জটিল শারীরিক সমস্যা হতে উত্তরণে ঠিক এই সময়টাই তাঁর জন্য ভাল হবে বলেই ব্যাংকক গিয়েছেন। কিন্তু এতদিনের সিঙ্গাপুরের চিকিৎসাকে উপেক্ষা করে তাঁর ব্যাংকক যাত্রা- রাজনীতিতে নতুন হিসাবের খাতা খোলাচ্ছে বলেও রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন।