English Version
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৬ ২১:০০

মঙ্গলবার আওয়ামী লীগের যৌথসভা

প্রেস বিজ্ঞপ্তি
মঙ্গলবার আওয়ামী লীগের যৌথসভা

ঢাকা মহানগর আওয়ামী লীগের সদ্য ঘোষিত কমিটির উত্তর ও দক্ষিণের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকদের সাথে এক যৌথসভা আহ্বান করা হয়েছে।

আগামীকাল মঙ্গলবার বিকেল ৪টায় আওয়ামী লীগ সভাপতি ও শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

উক্ত যৌথসভায় সভাপতিত্ব করবেন আ’লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি।

সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে। সোমবার দলটির দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।