English Version
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৬ ১১:৩৭

তনু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ

অনলাইন ডেস্ক
তনু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে ও খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শাহবাগে সড়ক অবরোধ করেছে প্রগতিশীল ছাত্রজোট। ফলে ওই সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।

জানা গেছে, তনুর খুনিদের শাস্তির দাবিতে সোমবার সকাল সাড়ে সাতটার দিকে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা জড়ো হয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন।

তাদের অবরোধের কারণে শাহবাগ হয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। নেতাকর্মীরা তনু হত্যার বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

গত ২০শে মার্চ কুমিল্লা সেনানীবাস এলাকায় সোহাগী জাহান তনুকে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে সারা দেশে প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে।