English Version
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৬ ১১:০৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র শোক

প্রেস বিজ্ঞপ্তি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র শোক

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ইসহাক আলী খান পান্নার স্ত্রী আইরীন পারভীন বাঁধন-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার (২৫ এপ্রিল) আ.লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এই শোক ও দুঃখ প্রকাশ করেন।

বিবৃতিতে প্রধানমন্ত্রী মরহুমা আইরীন পারভীন বাঁধন-এর আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।