English Version
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৬ ১০:০৮

জামায়াত নেতা মাসুদ ফের আটক

অনলাইন ডেস্ক
জামায়াত নেতা মাসুদ ফের আটক

ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ মুক্তি পাওয়ার পর জেল গেট থেকে ফের আটকের অভিযোগ পাওয়া গেছে। রোববার রাত ৮টা ১০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারের গেট থেকে সাদা পোশাকে পুলিশ একটি নম্বরবিহীন গাড়িতে তুলে নিয়ে যায়। 

ড. মাসুদের আইনজীবী এডভোকেট রোকন রেজা বলেন, জামায়াত নেতা ড. মাসুদ ইতিমধ্যে সবগুলো মামলা থেকে জামিন পেয়েছেন। এরপর তার পক্ষে হাইকোর্ট থেকে নো এ্যারেস্টের একটি রায়ও আছে। তারপরও আজ রাত ৮ টা ১০ মিনিটে তিনি মুক্তি পাওয়ার পর কেন্দ্রীয় কারাগারের গেট থেকে সাদা পোশাকে পুলিশ একটি নম্বরবিহীন গাড়িতে করে তাকে তুলে নিয়ে গেছে। এসময় আরও দুই আইনজীবী এডভোকেট নুরুজ্জামান ও আশরাফুজ্জামান শাকিল উপস্থিত ছিলেন।