English Version
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৬ ১৯:১২

আ.লীগের অর্থ উপকমিটির সভা সোমবার

প্রেস বিজ্ঞপ্তি
আ.লীগের অর্থ উপকমিটির সভা সোমবার

আগামী ১০-১১ জুলাই কাউন্সিল উপলক্ষে আওয়ামী লীগের অর্থ উপকমিটির সভা আহ্বান করা হয়েছে।

আগামীকাল সোমবার সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে বিকেল ৪টায় এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন অর্থ উপকমিটির আহ্বায়ক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ।

উক্ত সভায় দলের অর্থ উপকমিটির সংশ্লিষ্টদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য অর্থ উপকমিটির সদস্য সচিব এইচ. এন আশিকুর রহমান আহ্বান জানিয়েছেন। রোববার দলের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিক্তপ্তিতে এই কথা জানানো হয়।