English Version
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৬ ১২:৪৯

শফিক রেহমান আরও তিনজনের নাম বলেছেন

ষ্টাফ রিপোর্টার
শফিক রেহমান আরও তিনজনের নাম বলেছেন

প্রধানমন্ত্রীর ছেলে ও তার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার পরিকল্পনায় জড়িত থাকা প্রবীণ সাংবাদিক শফিক রেহমান আরও তিনজনের নাম বলেছেন।

শফিক রেহমানকে দ্বিতীয় দফা রিমান্ডে নিয়ে প্রথম দিনের জিজ্ঞাসাবাদ শেষে এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ।

রোববার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকের এ তথ্য জানান।

তিনি জানান, জয়কে অপহরণ চেষ্টা ও হত্যার পরিকল্পনার ৩০ হাজার মার্কিন ডলারের মধ্যে বেশ কিছু অর্থ শফিক রেহমানের ব্যাংক অ্যাকাউন্ট থেকে দেওয়া হয়েছে। এফবিআই এজেন্টকে এ টাকা দেওয়ারও তথ্য-প্রমাণ মিলেছে।

তিনি আরও বলেন, এ ষড়যন্ত্রের অর্থ যোগানদাতাসহ ওই তিনজনের বিরুদ্ধে তদন্ত শেষে গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে।