English Version
আপডেট : ২১ এপ্রিল, ২০১৬ ১৮:৪২

মাহমুদুর রহমানের মায়ের সংবাদ সম্মেলন শুক্রবার

অনলাইন ডেস্ক
মাহমুদুর রহমানের মায়ের সংবাদ সম্মেলন শুক্রবার

 

দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মা অধ্যাপিকা মাহমুদা বেগম আগামীকাল শুক্রবার  বিকাল ৪টায় এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন। জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে  আমার দেশ পরিবার, আইনজীবী ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।  

উল্লেখ্য, বিগত ২০১৩ সালের ১১ এপ্রিল আমার দেশ বন্ধ ও সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতার করা হয়। তিন বছরের বেশি সময় ধরে তিনি কারারুদ্ধ রয়েছেন। সব মামলায় জামিন হওয়া সত্ত্বেও নতুন নতুন মামলায় শ্যোন এরেস্ট দেখিয়ে তার মুক্তি আটকে দেয়া এবং রিমান্ডে নেয়ার ষড়যন্ত্র করা হচ্ছে বলেও গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।