English Version
আপডেট : ২১ এপ্রিল, ২০১৬ ১৬:৩২

ফরাসউদ্দিনের বক্তব্যের তীব্র সমালোচনা করলেন রিজভী

অনলাইন ডেস্ক
ফরাসউদ্দিনের বক্তব্যের তীব্র সমালোচনা করলেন রিজভী

 

ড. ফরাসউদ্দিনের বক্তব্যের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, সরকারকে আরেকটু দম ফেলার সুযোগ দিয়ে আর কত মায়ের কোল খালি করবেন, আর কত রিভার্জ চুরি করাবেন, আর কত নির্বাচনে মানুষের ভোটের অধিকার কেড়ে নিবেন?

বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘সদ্য সমাপ্ত ২টি ইউপি নির্বাচনে এ পর্যন্ত ৫০ জনের বেশী নিহত হয়েছে। এ জন্য আওয়ামীলীগ দায়ী। রক্তের ঘ্রাণ ছাড়া যেন আওয়ামীলীগারদের ঘুম হয়না।’

আসন্ন ৩য় ধাপের নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘কুমিল্লা, গাজীপুর, নাটোর, নরসিংদী, রাজবাড়ি, বাক্ষনবাড়িয়া, লক্ষ্মীপুর, সিরাজগঞ্জে আমাদের প্রার্থীদের হুমকি দেয়া হচ্ছে। অভিযোগ করেও কোন ফল পাওয়া যাচ্ছে না’।

তিনি আরও বলেন, ‘পুলিশ, বিজিবি এবং নির্বাচনি কর্মকর্তাদের কারণে সরকারী দল আরও বেশী বেপরোয়া হয়ে গেছে। আর যে কত মায়ের কোল খালি হবে সেটি দেখার বিষয়।’

জনগনের দম বন্দ করে দিয়ে সরকার জাতির মধ্যে ভয়ের আতংক সৃষ্টি করে দিয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, ‘নির্বাচনী এলাকাগুলোতে একাত্তরের মত অবস্থা বিরাজ করছে।’

নির্বাচন কমিশনের বিরুদ্ধে আর কোনো কিছু না বলাই ভাল বলে মন্তব্য করে নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, নির্বাচন কমিশন গোটা জাতির কাছে অপরাধী হয়েই থাকবে।’

জনগন নির্বাচন কমিশনকে ক্ষমা করবে না বলে মন্তব্য করে রিজভী বলেন, ‘সেদিন আর বেশি দূরে নয়, যেদিন জনতার আদালতে তাদেরকে দাড়াতে হবে।’