English Version
আপডেট : ২১ এপ্রিল, ২০১৬ ১১:০১

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন তরিকুল

অনলাইন ডেস্ক
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন তরিকুল

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিবেন তিনি।

গতকাল বুধবার রাত সাড়ে ১১টায় তিনি সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন। তার সঙ্গে রয়েছেন স্ত্রী নার্গিস বেগম।

বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও তরিকুল ইসলামের ছেলে অনিন্দ্য ইসলাম অমিত এবং বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তরিকুল ইসলাম দীর্ঘদিন ধরেই নানা ব্যাধির সঙ্গে লড়াই করছেন। তিনি হার্ট, ডায়াবেটিস, কিডনিসহ একাধিক সমস্যায় ভুগছেন। সম্প্রতি তিনি রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসা নেন।