English Version
আপডেট : ২০ এপ্রিল, ২০১৬ ১৮:৫৪
আ’লীগের ২০তম কাউন্সিল

স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-পরিষদের জরুরি সভা আগামীকাল

ষ্টাফ রিপোর্টার
স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-পরিষদের জরুরি সভা আগামীকাল

আগামী ১০ ও ১১ জুলাই আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিল উপলক্ষে স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-পরিষদের এক জরুরি সভা আহ্বান করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।

আজ বুধবার (২০ এপ্রিল) দলের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সভায় সভাপতিত্ব করবেন স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-পরিষদের আহ্বায়ক বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি।

সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত থাকবেন, স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-পরিষদের সদস্য সচিব আ’লীগের সাংগঠনিক সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম এমপি সহ কমিটির সদস্য বৃন্দ।